শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:৫৬ পিএম

ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। এবারের মেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধন আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত মেলা ১ ফেব্রুয়ারি শুরু হলেও ২০২৬ সালের পবিত্র রমজানের সম্ভাব্য তারিখ ও অন্যান্য পরিস্থিতি বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন:মো. মফিদুর রহমান (সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)।অধ্যাপক মোহাম্মদ আজম (মহাপরিচালক, বাংলা একাডেমি)।অধ্যাপক সাইফুদ্দীন আহমদ (প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়)। এ ছাড়াও বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছর অমর একুশে বইমেলা মাসব্যাপী চললেও এবার ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত অর্থাৎ প্রায় ২৪ দিন স্থায়ী হবে। মেলার প্রস্তুতি ও স্টল বরাদ্দ সংক্রান্ত পরবর্তী নির্দেশনা দ্রুতই বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হবে।