বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
নারী নির্যাতন প্রতিরোধ

নোয়াখালীতে নারী নির্যাতনবিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ০৩:২৬ পিএম

নোয়াখালীতে নারী নির্যাতনবিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালী জেলা শহর মাইজদীতে নারী নির্যাতনবিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের টাউন হল মোড়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান।

সংহতি সমাবেশ শেষে টাউন হল মোড় থেকে একটি অরেঞ্জ মার্চ বের করা হয়। পদযাত্রাটি মাইজদী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।