নভেম্বর ৯, ২০২৫, ০৭:২৪ পিএম
প্রশাসনের অভিযানের ফলে একই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজি প্রতি ১০ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে ভালো মানের দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে একটু নিম্ন মানের পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, দেশের মোকামে পেঁয়াজের সরবরাহ কমের কারণে দাম বেড়েছে। তবে আমদানিকারকরা মনে করছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমতে পারে।পেঁয়াজ বাজারের অস্থিরতা
উল্লেখ্য, এর আগে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলে দাম নিয়ন্ত্রণে গত ১৪ আগস্ট আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। সাড়ে ৫ মাস পর ১৭ আগস্ট পেঁয়াজ আমদানি শুরু হয়। কিন্তু দুই দিন পর ১৯ আগস্ট অনুমতি বন্ধ করলে ৩১ আগস্ট থেকে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর পর থেকে পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকার মধ্যেই বিক্রি হচ্ছিল।
কিন্তু গত এক সপ্তাহ থেকে পেঁয়াজের দাম এক লাফে কেজি প্রতি ৪০ টাকা বেড়ে যায়। দাম বৃদ্ধির কারণে ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন