সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটায় নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ

মোস্তাফিজুর রহমান

নভেম্বর ১৬, ২০২৫, ০৪:৫৮ পিএম

সাঘাটায় নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটায় প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ নভেম্বর) সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে ‘নাগরিক’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়া (ইউএসএসবি) ও ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ (ইউক্যান বাংলাদেশ)।

এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ এবং উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার নির্বাহী প্রধান সারমিন সুলতানা। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক মো. সাজেদুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক প্রকল্পের উপজেলা প্ল্যাটফর্মের সভাপতি জাহাঙ্গীর আলম, ফিল্ড অফিসার সুলতানা নাছরিন, নাগরিক প্ল্যাটফর্মের সহ-সভাপতি আবেদা বেগম, বোনারপাড়া ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আমিনুল ইসলাম ও কচুয়া ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আনিসুর রহমান।

দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের মোট ৩৬ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কীভাবে দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।