বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আটোয়ারীতে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডি‍‍`র কর্মশালা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৮:০৭ পিএম

আটোয়ারীতে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডি‍‍`র কর্মশালা

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালাটি স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় আটোয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন এলজিইডি পঞ্চগড়-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান। তিনি বলেন, "কোর রোড নেটওয়ার্ক সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।

এটি টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।"উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফয়সাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেটস জিআইএস অ্যানালিস্ট মো. মাহফুজুর রহমান।কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও কোর রোড নেটওয়ার্ক গঠনের বিষয়ে মতামত প্রদান করেন।

আলোচনা শেষে প্রস্তাবিত সড়ক নেটওয়ার্ক যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার দায়িত্ব থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওপর।কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।