সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রোববার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:৫৫ এএম

রোববার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণমূলক কাজের কারণে আজ রোববার (১৪ ডিসেম্বর) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা সহযোগিতা প্রত্যাশা করছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ, বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্যই এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

সিলেট নগরীর ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে দুটি ভিন্ন সময়সূচিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত (৩ ঘণ্টা) লাক্কাতুড়া উপকেন্দ্রের কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা ও বড়বাজার ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো:

লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, আঙ্গুর মিয়ার গলির মুখ, রূপসা আবাসিক এলাকা, খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা মসজিদের আশপাশের আংশিক এলাকা।পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা এবং সালুটিকরঘাট ও আশপাশ এলাকা।

খ. সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (টানা ৮ ঘণ্টা)

লাক্কাতুড়া উপকেন্দ্রের বড় বাজার, বনশ্রী এবং বাদামবাগিচা ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো:

বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, আনার মিয়ার গলি, সৈয়দ মুগনি, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, আঙ্গুর মিয়ার গলি, মোল্লাপাড়া গলি।

পাহাড়িকা, লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনিছড়া, খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার ও তৎসংলগ্ন এলাকা।