রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিজয় দিবসে গদখালীতে ৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৩৬ এএম

বিজয় দিবসে গদখালীতে ৫ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছার 'ফুলের রাজধানী' খ্যাত গদখালী ফুল বাজার জমে উঠেছে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে ফুলচাষিরা এবার প্রায় পাঁচ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন।

সরেজমিন রোববার সকাল ৭টায় যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত গদখালী বাজারে ফুলচাষিদের প্রচুর ভিড় লক্ষ করা গেছে।

ঝিকরগাছা ফুলচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, মাঠে গোলাপ ফুলের উৎপাদন কিছুটা কম হওয়ায় ফুলের ভালো দাম পাচ্ছেন কৃষকরা, এতে তারা খুব খুশি। যশোর জেলা ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিমও আশা করছেন।

 বিজয় দিবস উপলক্ষে কৃষকরা এবার পাঁচ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন।ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম জানান, এই উপজেলায় মোট ৬২৮ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। ফুলচাষিরা কাঙ্ক্ষিত মূল্যে ফুল বিক্রি করতে পারায় তারা বেশ খুশি।ফুলচাষি ও ব্যাপারীদের দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে বিভিন্ন ফুলের দাম (প্রায়):

ফুলের নাম বিক্রয় মূল্য (প্রতি আঁটি বা পিস) ব্যাপারীর ক্রয় মূল্য
রডস্টিক (প্রতি আঁটি) ১০০-২০০ টাকা –
গোলাপ (প্রতি পিস) ৬-১৩ টাকা –
গ্লাডিউলাস (প্রতি পিস) ৮-১৫ টাকা –
রজনীগন্ধা (প্রতি পিস) – ৭-১৪ টাকা
রজনীগন্ধা (ভুট্টা) – ১০-১৫ টাকা
জারবেরা (প্রতি পিস) – ১৫-২০ টাকা
গাঁদা ফুল (প্রতি হাজার) ২০০-৩০০ টাকা –

পানিসারা গ্রামের ফুলচাষি খোকন জানান, আগাম শীত পড়ায় গোলাপ ফুলের উৎপাদন তুলনামূলকভাবে কম হয়েছে, যার ফলে দাম কিছুটা বেড়েছে। তবে গাঁদা ফুলের দাম এবার কম বলে জানিয়েছেন গদখালীর মাঠুয়াপাড়ার জসিম উদ্দিন।