সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১০:৫৯ পিএম

মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আলোচিত ধর্মীয় বক্তা ও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এই আসনে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরে তাঁর নির্বাচনী এলাকা চুনারুঘাট ও মাধবপুরের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 স্থানীয় সুন্নি পন্থী দলগুলোর জোট ‘বৃহত্তর সুন্নিজোট’ ইতিমধ্যেই তাকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে।নিজের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাহেরী এক প্রতিক্রিয়ায় জানান, তিনি একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করতে চান।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং মাঠপর্যায়ের প্রচারণায় তিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। হবিগঞ্জ-৪ আসনে তাঁর এই অংশগ্রহণ নির্বাচনী লড়াইকে একটি নতুন মাত্রা দেবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।