জানুয়ারি ২৫, ২০২৬, ১০:১৮ পিএম
সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রনিককে সভাপতি ও ইউসুফ আলীকে সাধারণ সম্পাদক করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর পঞ্চগড় জেলা কমিটি গঠন করা হয়েছে। ৩২ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সম্প্রতি সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মনির হোসেন এবং চেয়ারম্যান শামছুল আলমের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রবিউল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে আবু তাহের, মোস্তাফিজুর রহমান, আঙ্গুর রহমান ও শাহজাহান আলম মনোনীত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক জাহাঙ্গির ও ওয়াইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন আল মামুন, প্রচার সম্পাদক নজরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে রনি হাসান দায়িত্ব পেয়েছেন।
উপদেষ্টা কমিটি: এছাড়া মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন—কেন্দ্রীয় পরিচালক শরিফুল ইসলাম, বগুড়া জেলা কমিটির সভাপতি ও পরিচালক মাহমুদা আক্তার রবি, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আবু হিরন, রাওজুল করিম এবং মো. ইউসুফ আলী।
নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনিক এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা পঞ্চগড়ের মানুষের আইনি সহায়তা দিতে প্রস্তুত। আগামী এক বছর মানবতার কল্যাণে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অসহায়, দরিদ্র এবং নিপীড়িত মানুষকে আইনি সহায়তা প্রদানে আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করব।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন