মোঃ আব্দুর রাজ্জাক
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও আগামী দুই বছরের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দৈনিক সমকাল-এর প্রতিনিধি মো. শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে যমুনা টিভি ও বাংলা ট্রিবিউন-এর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এবং বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি:
সভাপতি: মো. শাহজাহান সোহেল (দৈনিক সমকাল)
সহ-সভাপতি: মো. আনোয়ারুল ইসলাম (দৈনিক করতোয়া)
সাধারণ সম্পাদক: জিল্লুর রহমান পলাশ (যমুনা টিভি / বাংলা ট্রিবিউন)
সহ-সাধারণ সম্পাদক: তোফায়েল হোসেন জাকির (একাত্তর টিভি / কালবেলা)
সাংগঠনিক সম্পাদক: আমিনুল ইসলাম (দৈনিক ভোরের ডাক)
অর্থ সম্পাদক: জাহাঙ্গীর আলম (ডেসটিনি / জনসংকেত)
কার্যনির্বাহী সদস্য: তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক / বিডিনিউজ)
কার্যনির্বাহী সদস্য: খোরশেদ আলম (দৈনিক সংবাদ / ঘাঘট)
কার্যনির্বাহী সদস্য: ছোলায়মান সরকার (দৈনিক যুগান্তর)
এছাড়াও সাধারণ পরিষদের সদস্য হিসেবে আব্দুল জব্বার আকন্দ, এস এম আসাদুজ্জামান, নয়ন কুমার সাহা, সাইদুর রহমান, আব্দুল কাফি সরকার ও শামিম সর্দার রয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সাদুল্লাপুর প্রেসক্লাবটি জেলার পেশাদার সাংবাদিকদের একটি অন্যতম প্রধান সংগঠন। ২০১১ সালে সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সাংবাদিকদের সকল বিভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে সংগঠনটি পুনর্গঠন করা হয়েছিল। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে।