রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১২, ২০২৬, ০৭:০৬ পিএম

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

ছাগল হস্তান্তর অনুষ্ঠান :ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে হতদরিদ্র নারীদের আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় ২১ জন নারীর মাঝে আনুষ্ঠানিকভাবে ছাগল হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অনুদানের অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করেছে হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন। 

মঙ্গলবার বিকেলে ইউনিয়নের তেলীপাড়া এলাকায় উপকারভোগীদের সমাবেশ ও প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। 

হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং প্রকল্পের নির্বাহী পরিচালক আবু তাহের। বক্তারা এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলী প্রকল্পের সাফল্য তুলে ধরে জানান, এক বছর আগে এই প্রকল্পের আওতায় ২১ জন হতদরিদ্র নারীর মাঝে দুইটি করে মোট ৪২টি ছাগল প্রদান করা হয়েছিল। গত এক বছর সফলভাবে লালন-পালনের ফলে বর্তমানে সেই ছাগলের সংখ্যা বেড়ে শতাধিক ছাড়িয়েছে। 

এই ছাগলগুলো উপকারভোগীদের হাতে চূড়ান্তভাবে তুলে দেওয়ার আগে প্রতিটি ছাগলের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং প্রয়োজনীয় ভ্যাকসিনেশন প্রদান নিশ্চিত করা হয়েছে। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নারী উপকারভোগীদের হাতে তাদের লালিত-পালিত ছাগলগুলো বুঝিয়ে দেন। স্থানীয়রা মনে করছেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার দরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।