রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৭ পুলিশ সদস্য

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০৮:০০ পিএম

পল্লবীতে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৭ পুলিশ সদস্য

উচ্ছেদ অভিযান

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সরকারি জমি উদ্ধারে গেলে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা হামলার মুখে পড়েন। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সকাল ১০টার দিকে কালসী স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান শুরু হয়।মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, উচ্ছেদ চলাকালে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। 

দুপুর ১২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অতর্কিত এই হামলা চালানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে উচ্ছেদ অভিযান আবার নতুন করে শুরু হয়েছে।এখন পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পল্লবীর সেকশন-১১ বাউনিয়াবাধ এলাকার গৃহায়ন কর্তৃপক্ষের ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পাশে এই জমি অধিগ্রহণ করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে সেখানে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান ও মাদক স্পট গড়ে তুলে প্রায় ৫০ বিঘা সরকারি জমি দখল করে রাখা হয়েছিল। ঘটনার সময় প্রাণ বাঁচাতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।