শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

করতোয়া নদীতে পাথর তোলার সময় মাটিচাপায় নিহত ১

আবু সালেহ মোঃ রায়হান

মে ২২, ২০২৬, ০২:০৬ পিএম

করতোয়া নদীতে পাথর তোলার সময় মাটিচাপায় নিহত ১

প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর তোলার সময় নদীর পানিতে মাটি চাপা পড়ে আইয়ুব আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিঙ্গীগছ গ্রামে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে করতোয়া নদীতে পাথর তোলার কাজ করছিলেন তিনি। পরে সন্ধ্যার দিকে নদীর পাড়ের উপরিভাগের মাটি হঠাৎ ভেঙে তার শরীরের উপর পড়ে। এতে আইয়ুব পানির নিচে মাটিচাপা পড়ে যান। এ সময় স্থানীয় অন্য শ্রমিকরা তা দেখে দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।