মে ২২, ২০২৬, ০৬:১৩ পিএম
বগুড়ার কাহালু উপজেলায় নিজ ঘরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার শিকড় নারহট্ট গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনিয়া খাতুন ও তার ১০ বছরের শিশু কন্যা মেহা মনি।মেহা মনি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পুলিশ জানায়, সোনিয়া খাতুন তার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। সকালে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রান্নার কাজ করছিলেন। ওই সময় তারা হঠাৎ সোনিয়ার ঘরের ভেতর আগুন দেখতে পান। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।পরে ঘরের ভেতর থেকে সোনিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।
দগ্ধ অবস্থায় শিশু মেহা মনিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে দুপুরে সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। তিনি আত্মহত্যার উদ্দেশ্যে নিজের ঘরে আগুন লাগিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন