রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ঈদের আনন্দ বিষাদে পরিণত, দ্রুতগতির বাস কাড়ল তিন প্রাণ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ০৩:৩৪ পিএম

ঈদের আনন্দ বিষাদে পরিণত, দ্রুতগতির বাস কাড়ল তিন প্রাণ

ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ফেরার পথে মঙ্গলবার দুপুরে তাজ পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।গৌরনদী ফায়ার সার্ভিস জানিয়েছে, মহাসড়কে যানজটের কারণে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়েছিল। এ সময় পেছন থেকে বরিশালগামী বাসটি সজোরে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে বাসটিতে ভাঙচুর চালায় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বাসের চালক ও হেলপার পালিয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পরিবারের তিন সদস্যকে একসঙ্গে হারিয়ে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মহাসড়কে যানজট নিরসন এবং পরিস্থিতি শান্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।