রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রিজ নির্মাণকালে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ০৩:৩৬ পিএম

ব্রিজ নির্মাণকালে মাটিচাপায় ২ শ্রমিক নিহত

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় একটি ব্রিজ নির্মাণকালে পাহাড়ের মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নির্মাণকাজ চলার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।এতে আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

দরিয়ানগরে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়কে একটি ছোট ব্রিজ নির্মাণের কাজ চলছিল। লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটির দায়িত্বে ছিল। পাহাড়ের পাশের মাটি কেটে কাজ করার সময় হঠাৎ করেই পাহাড়ের মাটি ধসে শ্রমিকদের ওপর পড়ে। 

অন্য শ্রমিকরা দ্রুত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পেয়ে তাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত শ্রমিকরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ রাকিব। আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জেলা সদর হাসপাতালের পুলিশ সদস্য নাজমুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।