সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম

জুন ৭, ২০২৬, ০৪:০৫ পিএম

নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা ও বিভিন্ন সমস্যার কথা গুরুত্বের সঙ্গে শোনা হয়।

সভায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। সবার অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে তা সমাধানের আশ্বাস দিয়েছেন। কাজের পরিবেশে গতিশীলতা আনতে প্রশাসনিক এই সভার গুরুত্ব তুলে ধরা হয়।

উপস্থিত অফিসার ও ফোর্সের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, পেশাদারিত্ব বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কাজের মানোন্নয়নে প্রতি মাসেই এ ধরনের কল্যাণ সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার জোর দিয়ে বলেন, সেবার মানসিকতা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের প্রতিটি সদস্যকে নিরলস পরিশ্রম করার আহ্বান জানিয়ে সভা শেষ করেন তিনি।