জুলাই ৭, ২০২৬, ০৯:১৩ পিএম
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে হাড়িভাসা শাখায় এ ঘটনা ঘটে। লাঞ্ছিত হওয়া সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং এনটিভির স্টাফ রিপোর্টার।জানা গেছে, হাজেরা খাতুন নামের এক কিডনি রোগী ১০ দিন আগে ওই ব্যাংকে একটি অনুদানের চেক জমা দেন।
দীর্ঘদিনেও টাকা উত্তোলন করতে না পারায় তিনি স্থানীয় সোনার বাংলা ফাউন্ডেশনের সহায়তা চান। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে সাংবাদিক সাজ্জাদুর রহমান এবং ফাউন্ডেশনের ম্যানেজার আরিফুর রহমান আরিফ মঙ্গলবার দুপুরে ব্যাংকে যান। সেখানে শাখার ম্যানেজারের অনুমতি নিয়ে ভিডিও বক্তব্য ধারণ করার সময় সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন এসে বাধা দেন ওই শাখার ম্যানেজার জোতির্ময় রায়ের সাথে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন... সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন আচমকা এসে ভিডিও রেকর্ড বন্ধ করার হুমকি দেন। এক পর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে ব্যাংকের দরজা তালাবদ্ধ করার নির্দেশ দেন এবং উপস্থিতদের মারধরের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, খবর পেয়ে তিনি ইউপি সদস্য ও গ্রাম পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধদের উদ্ধার করেন। এ বিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মুক্তারুজ্জামান জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং আগামীকাল সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজোর শেখ মুক্তারুজ্জামান বলেন... আগামীকাল সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয়তা ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ম্যানেজার জোতির্ময় রায় ও সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজনের সাথে মুঠোফোনে কল দিলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন