শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ৯, ২০২৬, ০২:৫২ পিএম

পঞ্চগড়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে বোদা থানা পুলিশ। বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামের চহিরুল ইসলামের ছেলে রমজান আলী (৩৩) এবং সিরাজুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানার নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) তোহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয়েছে।