আগস্ট ২, ২০২৬, ০৬:৪৬ পিএম
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার দুপুর বারোটার দিকে উপজেলার কুশারিগাঁও ইউনিয়নের বলগা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে একটি চায়ের দোকানে বসে ছিলেন চারজন ব্যক্তি। এ সময় হালকা বৃষ্টি শুরু হওয়ার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন কুশারিগাঁও গ্রামের শান্তি রানী এবং রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুহি রাম রায়। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামানিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন