রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৬, ১০:৫৬ এএম

পঞ্চগড়ে শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। গতকাল রোববার বিকেলে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দীর্ঘ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে গত ২৫ জুলাই এই মেলার উদ্বোধন করেছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসুদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আব্দুল রশিদ।

মেলা প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও নার্সারি মালিকদের সরব উপস্থিতি ছিল।এবারের মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভাই ভাই নার্সারি। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে সাইফুল প্রযুক্তি নার্সারি এবং মরিয়ম নার্সারি। অনুষ্ঠান শেষে বিজয়ী নার্সারি মালিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।