আগস্ট ১০, ২০২৬, ০৯:১৫ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ১৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। নীলফামারী ব্যাটালিয়ন বা ছাপান্ন বিজিবির অধীন ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে কঠোর নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত রোববার রাতে সীমান্ত পিলার সাতশো সাতাত্তর বাই এমপির আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার ধামেরঘাট এলাকার লাহেরিপাড়ায় এই অভিযান পরিচালিত হয়। টহল দল ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় তেরো হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ঊনচল্লিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলোর সিজার সংক্রান্ত আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ জানিয়েছেন যে সীমান্ত এলাকায় সব ধরনের মাদক ও চোরাচালান কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরালো রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন