আগস্ট ২৪, ২০২৬, ১০:১৪ এএম
রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আধুনিক প্রযুক্তির সুফল নিশ্চিত করতে আরও পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সিগনাল পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা সংযোজন করা হচ্ছে। গেল বছরের মাঝামাঝি সময় থেকে পরীক্ষামূলকভাবে ঢাকার তেরোটি পয়েন্টে সেমি অটোমেটেড ট্রাফিক সিগন্যাল চালুর পর এবার দুই সিটি করপোরেশনের আওতাধীন আরও নতুন ৫০টি ইন্টারসেকশনে এই আধুনিক ব্যবস্থা বিস্তৃত করা হচ্ছে।
নতুন এই উদ্যোগের ফলে নগরীর যানজট নিরসন এবং ট্রাফিক আইন প্রয়োগ আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।নতুন সংযোজিত এই ব্যবস্থার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটাশটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বাইশটি সিগনাল পয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে।সংশ্লিষ্ট চালক ও নগরবাসীর মতে, আধুনিক এই প্রযুক্তির উপস্থিতির কারণে চালকদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, যা সড়ক দুর্ঘটনা ও আইন অমান্য করার প্রবণতা কমাতে সাহায্য করছে।
বিশেষজ্ঞদের মতে, পূর্বে অপারেটরনির্ভর ব্যবস্থার পরিবর্তে সম্পূর্ণ অটোমেটেড এবং ডিমান্ড রেসপন্সিভ হওয়ায় এই নতুন সিস্টেম অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। ট্রাফিক পুলিশ চাইলে প্রয়োজন অনুসারে ট্যাব বা আধুনিক ডিভাইসের মাধ্যমে সংকেতের সময় পরিবর্তন করতে পারবেন, যা যান চলাচলে গতিশীলতা আনবে।তবে এআই ক্যামেরার সফল প্রয়োগের ক্ষেত্রে নগরীর যত্রতত্র পথচারী পারাপার এবং ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য বড় ধরনের বাধা হিসেবে কাজ করছে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যাটারিচালিত রিকশা ও অনিয়ন্ত্রিত পারাপার অনেক সময় আধুনিক সিগনালের কার্যক্রমকে পুরোপুরি সফল হতে দেয় না। এই প্রযুক্তি সঠিকভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে নতুন লোকবল নিয়োগ এবং বিশেষায়িত ট্রাফিক টেকনিকাল ইউনিট গঠনের মাধ্যমে নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন