বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, মিলল রোহিঙ্গা পরিচয়

আবু সালেহ মোঃ রায়হান

আগস্ট ২৮, ২০২৬, ০৬:৩৪ পিএম

চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, মিলল রোহিঙ্গা পরিচয়

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলায় ঘোরাফেরা করার সময় উদ্ধার হওয়া এক কিশোর প্রথমে নিজেকে চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা বলে পরিচয় দিলেও পরবর্তীতে অনুসন্ধানে তার আসল পরিচয় উন্মোচিত হয়েছে। দীর্ঘ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া শেষে জানা যায় যে ওই কিশোর আসলে একজন রোহিঙ্গা শরণার্থী।

শুক্রবার দুপুরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের লিগ্যাল অফিসারের মাধ্যমে পঞ্চগড় সদর থানা পুলিশ কিশোরটিকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন পঞ্চগড় সদর উপজেলার সোনালী ব্যাংক অটোস্ট্যান্ডের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন কিশোর আব্দুল ওয়াহিদকে আটক করে থানায় সোপর্দ করেন। 

সে সময় সে নিজেকে চট্টগ্রামের বোয়ালখালী এলাকার বাসিন্দা বলে দাবি করেছিল এবং তার পরিবারের ভুল তথ্য প্রদান করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করার পর তাকে সুরক্ষার জন্য আহ্ছানিয়া মিশন শিশু নগরীতে রাখা হয়। সেখানে অবস্থানকালে তার দেওয়া তথ্যের অসংগতি শিক্ষকদের নজরে এলে তারা নিজেদের উদ্যোগে গভীর অনুসন্ধান শুরু করেন। 

অবশেষে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়।স্থানীয় ব্লাস্ট সংস্থার সহযোগিতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।