রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

টাঙ্গাইলের তক্তারচালা: ফিরে দেখা হারানো দিনের গ্রামীণ হাট

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:০৩ পিএম

টাঙ্গাইলের তক্তারচালা: ফিরে দেখা হারানো দিনের গ্রামীণ হাট

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বসে ঐতিহ্যবাহী তক্তারচালা হাট। সবুজ শ্যামলে ঘেরা মেঠোপথ পেরিয়ে এই হাটে পা রাখলে মনে হয় যেন অতীতের কোনো এক দিন ফিরে এসেছে। গ্রাম বাংলার ঠিক যেন হারানো দিনের এক চিরায়ত রূপ ধরে রেখেছে এই হাটটি।

এখানে এলে ফিরে পাওয়া যায় শৈশবের স্মৃতিময় দিনগুলো। ছায়াঢাকা গ্রামীণ পরিবেশে ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে। একেবারে গ্রামীণ এই প্রাকৃতিক পরিবেশ সাধারণ মানুষকে মুগ্ধ করে।

এই হাটে নানা রকম দেশি খাবারের পসরা বসে। হাতে বানানো রুটি ও গ্রামের মিষ্টি পাওয়া যায় এখানে। এছাড়া দেশি জাতের তাজা মাছ আর গ্রামের উর্বর মাটির টাটকা শাকসবজিতে ভরপুর থাকে পুরো হাট।