সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ইমামের মরদেহ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:২৩ পিএম

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ইমামের মরদেহ

ছবি - সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মসজিদের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমামের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানাই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় পুখুরিয়া মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

ঘিওর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কহিনুর মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার আগে ইমাম রফিকুল ইসলাম নিয়মিত এই পুকুরে গোসল করতেন। তার স্ত্রী মোছা. মরিয়ম গত ১৫ সেপ্টেম্বর ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।