সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:১৮ পিএম

মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান

ছবি - সংগৃহীত

১৪তম ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে’ যোগ দিতে চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর প্রধানরা উপস্থিত থেকে আঞ্চলিক নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আলোচনা করবেন।

আইএসপিআর আশা প্রকাশ করেছে যে, এই সফরের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। আগামী ২৭ সেপ্টেম্বর সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।