সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বেহেশতের টিকেটের প্রলোভনে ভোটারদের প্রভাবিত করছে জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:৪৭ পিএম

বেহেশতের টিকেটের প্রলোভনে ভোটারদের প্রভাবিত করছে জামায়াত

ছবি - সংগৃহীত

জামায়াত নেতাকর্মীরা 'বেহেশতের টিকেট দেওয়ার' প্রলোভন দেখিয়ে মুসলিম নারী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, জামায়াত ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকায় নবজীবন সেন্টারে জেলা মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যক্ষ দুলু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাহসী ও অনুকরণীয় নেতা হিসেবে উল্লেখ করে বলেন, "হাজারো বাধা ও কষ্ট সত্ত্বেও তিনি দেশ ছাড়েননি, নেতাকর্মী ও জনগণকে কখনো ত্যাগ করেননি।"

তিনি বলেন, খালেদা জিয়া ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং আজও তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।সম্মেলনে উপস্থিত বক্তারা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বার্থরক্ষার আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।