সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:০৫ পিএম
মাগুরার শালিখা উপজেলায় একটি গ্রামের ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাতে ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দের পাড়া গ্রামের এই মানুষরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে রবিউল ইসলাম নয়ন বলেন, "আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব।" তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবেন।
নয়ন আরও বলেন, আসন্ন দুর্গাপূজার সময় প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।যোগদানকারী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা "হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই" স্লোগান দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন