সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় আসতে পারবে না’: সারজিস আলম

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:৩২ পিএম

ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় আসতে পারবে না’: সারজিস আলম

ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না এবং কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, এনসিপি নির্বাচনের পক্ষে, তবে এর আগে মৌলিক সংস্কার, বিচার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচন চায়। তিনি ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার দাবি করেন। তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ২০-৩০ জন কালপ্রিটের বিচার চাই।”

তার মতে, বিচার না হওয়া পর্যন্ত কেবল নির্বাচন দিয়ে দেশের মানুষ সন্তুষ্ট হবে না।তিনি আরও বলেন, নির্বাচন যদি হয়, তাহলে তা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং গণপরিষদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করবেন।

এনসিপি নেতা আখতার হোসেনের বিদেশে হেনস্তার প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের দুর্বলতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি। তিনি অভিযোগ করেন যে, এই ঘটনার সঙ্গে জড়িতরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।