রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, তুরাগ নদীতে ২ শিশু নিখোঁজ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৮:৫৭ পিএম

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, তুরাগ নদীতে ২ শিশু নিখোঁজ

ছবি - সংগৃহীত

বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে একটি নৌকা। গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ২ শিশু নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে।

নিখোঁজ দুই শিশু হলো:

  • তন্ময়

  • অঙ্কিতা

তাদের দুজনের বাড়িই কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হিজলতলী গ্রামে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে তুরাগ নদীতে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা চলাকালীন একটি শ্যালো নৌকা অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার ফলেই শিশুসহ ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়।

নৌকায় সে সময় প্রায় ১৮ থেকে ২০ জন লোক ছিল। অন্যরা সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুই শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, শিশুদের উদ্ধারে প্রশাসনিক তৎপরতা জোরেশোরে চলছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী নিশ্চিত করেছেন যে, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবেন।