রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

মোঃ মশিউর রহমান বিপুল

অক্টোবর ৭, ২০২৫, ০৫:১০ পিএম

কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে"—এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস যৌথভাবে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। পরে ফুলকুড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে শতাধিক প্রবীণকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, "পরিবারের প্রবীণদের ভূমিকা অপরিসীম। আমরা প্রবীণদের হাত ধরেই পৃথিবীতে এসেছি। প্রবীণরা যেন অবহেলার পাত্র না হন, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। কেননা আমরাও একদিন প্রবীণ হব।"

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হুমায়ুন কবীর, প্রবীণ সামিউল ইসলাম নান্টুসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।