শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেসসচিব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ০৭:২৭ পিএম

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: প্রেসসচিব

ছবি - সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, “আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। সেই সংশয় এখন ধুয়েমুছে গেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে।”শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন বা সত্যিকারের নির্বাচন দেখব। বিগত ১৬ বছর ধরে হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। আমি বিশ্বাস করি, এবার ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।”তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।

ময়মনসিংহ থেকে হালুয়াঘাট যাওয়ার পথে তিনি নেতাদের পোস্টার দেখতে পেয়েছেন উল্লেখ করে বলেন, “দলগুলো যখন প্রার্থীদের নাম ঘোষণা শুরু করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে।”জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো সমস্যা নেই বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন। তার এই বক্তব্যে আগামী নির্বাচন নিয়ে সরকারের ইতিবাচক ও দৃঢ় অবস্থানেরই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।