অক্টোবর ১০, ২০২৫, ০৮:৩৩ পিএম
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, “আমাদের লক্ষ্য কোনো ব্যক্তির বিজয় নয়, আমাদের মূল লক্ষ্য হলো বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর বিজয় নিশ্চিত করা।”শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট-বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীফ উদ্দিন জুয়েল তার নির্বাচনী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ রূপরেখার লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন।
আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আমরা এই ৩১ দফার আলোকেই দেশকে পরিচালনা করব এবং জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাব।”তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে গণতন্ত্র ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমরা বিএনপির অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে এবং ৩১ দফার গুরুত্ব সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই আপনাদের কাছে এসেছি।”
গণসংযোগকালে তার সঙ্গে দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন