অক্টোবর ১১, ২০২৫, ০৬:৫১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আমরা সেইফ এক্সিট চাই না, আমরা স্বাভাবিক এক্সিট নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে এ দেশেই থাকতে চাই।”শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙামাটি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত এক ‘সম্প্রীতি সমাবেশ’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি এই মন্তব্য করেন।ড. খালিদ হোসেন আরও বলেন, “আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং সুষ্ঠুভাবেই হবে। নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে এবং সরকার তাদের সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছে।”এর আগে, সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি পার্বত্য চট্টগ্রামে সকল
ধর্ম-বর্ণের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজি শরীয়ত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারের ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন