অক্টোবর ২৫, ২০২৫, ০৯:৫৬ এএম
সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আজ শনিবার, ২৫ অক্টোবর, পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য এই সাময়িক শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ করা হবে। এই কাজের অংশ হিসেবে আজ শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা ‘বালুচর ফিডার’ লাইনের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং এর আশপাশের অঞ্চল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন