রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন: সভাপতি বদি, সম্পাদক জুয়েল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৬:৩০ পিএম

পঞ্চগড় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন: সভাপতি বদি, সম্পাদক জুয়েল

পঞ্চগড় জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-১৬৬০) ত্রি-বার্ষিক নির্বাচনে বদরুল আলম বদি সভাপতি এবং জহিরুল ইসলাম জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত শুক্রবার (৩১ অক্টোবর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো. তৌহিদুল ইসলাম।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আফতাবুল আলম আফতাব, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক রাজু ইসলাম, সড়ক সম্পাদক রোকনুজ্জামান রোকন, সহ-সড়ক সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আব্দুস সালাম এবং সমাজ কল্যাণ সম্পাদক মো. সাজু।

এছাড়া মো. জীবন সহ-সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এবং লুবাত জান্নাত লেলিন ও মো. জনি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।