নভেম্বর ৫, ২০২৫, ১১:৩০ এএম
জোট নয়, সমঝোতা হতে পারে': নির্বাচনে জামায়াতের কৌশল স্পষ্টআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার (৫ নভেম্বর) সকালে নিজ জন্মভূমি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে।"
তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর সিলেটে এসে তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন:নির্বাচনের সময়সীমা: তিনি দাবি করেন, 'আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।'
আওয়ামী লীগ: তিনি মনে করেন, 'আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। তারা কখনোই নির্বাচনমুখী দল নয়।'নির্বাচন পদ্ধতি: ডা. শফিকুর রহমান আবারও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব দাবি করেন।বিদেশ সফর নিয়ে তিনি বলেন, প্রবাসীরা দেশের প্রতি সীমাহীন অবদান রাখার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পেরে উঠছি না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন