বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

মাদারীপুর-১: মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ০১:৩০ পিএম

মাদারীপুর-১: মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিক্ষোভ

মনোনয়ন স্থগিতে উত্তাল শিবচর, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিমাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর উপজেলা।

বুধবার (৫ নভেম্বর) সকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।উপস্থিত নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে 'একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত' আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।