ইউসুফ আলী
নভেম্বর ৮, ২০২৫, ০৭:৪৮ পিএম
৮ নভেম্বর ২০২৫ শনিবার শহরের বালুবাড়ীস্থ পাওয়ার হাউস অফিস চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-২২৩৩) দিনাজপুর জেলা শাখার আয়োজনে আসন্ন সিবিএ নির্ধারণী নির্বাচন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।মো. তৌহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হায়দার।
আলোচনায় বক্তারা নেসকোতে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মোস্তাকিম, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম, বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সায়েদুল কবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল আলম, সহ-সভাপতি মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. মিলন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম সহ দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ।