শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর ফল আড়ৎদার সমবায় সমিতির বার্ষিক সভা

ইউসুফ আলী

নভেম্বর ৮, ২০২৫, ০৮:০৭ পিএম

দিনাজপুর ফল আড়ৎদার সমবায় সমিতির বার্ষিক সভা

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড (পৌর নিউ মার্কেট, কালিতলা, দিনাজপুর)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী তফসিল ঘোষণা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।৮ নভেম্বর ২০২৫ শনিবার শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম।

সংগঠনের সভাপতি মো. রুস্তম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাদাকাতুল বারী সাদা ও বিশিষ্ট সমাজসেবক আহমেদ শফি রুবেল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মঈন।

সহ-সাধারণ সম্পাদক মো. রাজু, কোষাধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু, প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন, নির্বাহী সদস্য মো. বেলাল হোসেন, মো. শাহিন হোসেন, মোহাম্মদ জসিম, মো. জুয়েল প্রমুখ।বার্ষিক সাধারণ সভায় আয়-ব্যয় হিসাব পাঠ করেন দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম।

মুক্ত আলোচনায় অংশ নেন মো. বেলাল, মো. মুকুলসহ অন্যান্য সদস্যবৃন্দ।সভা শেষে প্রধান অতিথি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর ইসলাম দিনাজপুর ফল আড়ৎদার সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনী তফসিল ঘোষণা করেন।