শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর-১ আসনে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:মনজুরুল ইসলাম-এর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৭:০৪ পিএম

দিনাজপুর-১ আসনে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:মনজুরুল ইসলাম-এর

ছবি-দিনাজপুর টিভি

কাহারোলে বিএনপি’র যৌথ বর্ধিত সভায় প্রার্থী মনজুরুল ইসলাম: 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে'বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

জেলা বিএনপির সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেছেন, বিএনপিতে মাস্তান ও চাঁদাবাজদের কোনো স্থান নেই।

সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

তিনি গত ১১ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫, বিকেল ৫টার দিকে নির্বাচনী এলাকা কাহারোল উপজেলা সদরের টিএন্ডটি রোড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।মো. মনজুরুল ইসলাম সকল নেতাকর্মীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, মনোনীত প্রার্থী তথা বিএনপিকে আগামী নির্বাচনের মাধ্যমে জয়লাভ করার ক্ষেত্রে সকলকে অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।

যৌথ বর্ধিত সভা উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী।সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির অন্যতম সদস্য মো. আবুল হোসেন (রাজা), উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা: শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম ও মো. মতিয়ার রহমান (মতি), উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদিকুল ইসলাম (সাদেক), যুগ্ম-আহ্বায়ক ইমরান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. অলিউর রহমান সহ উপজেলা-ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।