রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়াঘাট রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন শেষ

ফাহিম হোসেন রিজু

নভেম্বর ২৯, ২০২৫, ০৬:০০ পিএম

শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়াঘাট রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন শেষ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯) এর দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।আজ শনিবার (২৯ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ (পাঁচমাথা) মোড়ে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করা মাফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে রিক্সা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বাবলু মিয়া ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নূরুল নবী বুদা ফুটবল মার্কা নিয়ে পেয়েছেন মাত্র ৬ ভোট।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জাহিদুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী খলিল দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে নির্বাচন করে ২৩ ভোট অর্জন করেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যেও সন্তোষ প্রকাশ পায়। নতুন নেতৃত্ব শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়নের সদস্যরা।