সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৭:৪৭ পিএম

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে মোহাম্মদ মিফতাহুল জান্নাত জনি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১১টার দিকে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরীক্ষা কেন্দ্র থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত জনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোট রসুলপুর এলাকার মো. রেজাউল করিমের ছেলে।জনি পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন ওমর ফারুক (পিতা: মোহাম্মদ দুলাল হোসেন, রোল নম্বর: ১০১০৮৩০)-এর প্রবেশপত্র নিয়ে।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনিকে গ্রেফতার করে।বর্তমানে গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোতোয়ালি থানা সূত্র জানিয়েছে।