মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২, ২০২৫, ০৫:৫৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আগামী ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এ বছরের প্রতিপাদ্য “সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি” সামনে রেখে দিনাজপুরে এক সচেতনতামূলক সভার আয়োজন করে। স্কয়ার বিশ্বাস করে, সুস্থ মাটিই নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের টেকসই উন্নয়নের মূল শক্তি।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর-২০২৫) দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আয়োজিত এই সচেতনতা মূলক অনুষ্ঠানে সভাপতিত্ব ও সূচনা বক্তব্য রাখেন।
দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ও সুরভী আক্তার।
অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অধিদপ্তরের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা মাটির গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ করা হয়, আমাদের খাদ্যের ৯৫ শতাংশেরও বেশি আসে মাটি থেকে। তাছাড়া, এটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় ১৮টি প্রাকৃতিকভাবে উৎপন্ন রাসায়নিক উপাদানের মধ্যে ১৫টি সরবরাহ করে। তবে, জলবায়ু পরিবর্তন এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের প্রভাবে প্রতিনিয়ত আমাদের মাটির অবনতি ঘটছে। মাটির ক্ষয় ও দূষণ প্রাকৃতিক ভারসাম্য ব্যাহত করে এবং খাদ্যে ভিটামিন ও পুষ্টির মাত্রা হ্রাস করে।
টেকসই মাটি ব্যবস্থাপনা অনুশীলন, মাটি ক্ষয় এবং দূষণ হ্রাস করে মাটির জৈববৈচিত্র্য সংরক্ষণ ও উর্বরতা উন্নত করে। বক্তারা বলেন, শহুরে মাটিও মৌলিক গুরুত্ব বহন করে এবং টেকসই মাটি ব্যবস্থাপনা অনুশীলনের মাধ্যমে তা সংরক্ষণ করা প্রয়োজন।এ সময় আরও উপস্থিত ছিলেন স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এর প্রোডাক্ট এক্সিকিউটিভ আহমেদুল কবির, জোনাল সেলস ম্যানেজার মুরাদ হোসেন, ফিল্ড ম্যানেজার রবিউল ইসলাম, সিনিয়র সেলস ডেভলপমেন্ট অফিসার মো. মিজানুর রহমান ও মাঠ পর্যায়ের সহকর্মীবৃন্দ।