রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ৪০০ অসহায় মানুষের মুখে হাসি ফোটাল অভিযাত্রিক সংস্থা

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ৬, ২০২৫, ১০:২৫ পিএম

দিনাজপুরে ৪০০ অসহায় মানুষের মুখে হাসি ফোটাল অভিযাত্রিক সংস্থা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে মানবতার এক অনন্য উদাহরণ তৈরি হলো। আজ (শনিবার) ৪০০ গরীব, অসহায়, প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের জন্য আয়োজন করা হলো একবেলা পরিপূর্ণ বিশেষ খাবারের।

পুরো আয়োজনটি ছিল যেন কোনো বিয়ে বাড়ির মতো জমজমাট। স্বেচ্ছাসেবকরা আগের দুই দিন ধরেই বাজার-সদাই ও প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন।

ভোর বেলাতেই গরু জবাই সম্পন্ন হয় এবং শুরু হয়ে যায় রান্নার ব্যস্ততা। এই আয়োজনটি ছিল আল্লাহর একজন প্রিয় বান্দার পক্ষ থেকে শুধুমাত্র অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে।

আজকের মেনুতে ছিল সাদা ভাত, গরুর মাংস, বুটের ডাল, ডিম এবং খাওয়ার শেষে মিষ্টি। তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা আয়োজকদের সমস্ত পরিশ্রমকে সার্থক করেছে।অভিযাত্রিক সমাজ কল্যাণ সংস্থা (Ovijatrik Shomaj Kollyan Shangstha) জানায়, তারা ভবিষ্যতে এমন মানবিক উদ্যোগ আরও ব্যাপকভাবে আয়োজন করতে চায়।

অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের জন্য আরও ভালো কিছু করতে সংগঠনটি সমাজের সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।সংশ্লিষ্টরা মনে করেন, মানবতার জন্য এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং সেবার মানসিকতা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।