মোঃ আব্দুর রাজ্জাক
ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৪৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন অসহায় প্রতিবন্ধী তোরাব আলী। এই মানবিক সহায়তার ফলে প্যারালাইসিসে আক্রান্ত এই ব্যক্তির চলাফেরার কষ্ট কিছুটা লাঘব হলো।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনের নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় হুইল চেয়ারটি তোরাব আলীর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তোরাব আলীর পরিবার ও পৌর স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের মামুনের মোড় এলাকার বাসিন্দা তোরাব আলী প্রায় ২ মাস আগে প্যারালাইসিসের কারণে চলাফেরা করতে পারেন না।
কিন্তু আর্থিক সমস্যার কারণে তার হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না। বিষয়টি জানতে পারেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।এরপর একটি হুইল চেয়ার নিয়ে তোরাব আলীর পাশে দাঁড়ায় পৌর স্বেচ্ছাসেবক দলের এই মানবিক টিমটি।হুইল চেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদ্দাম হোসেন, হিরু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মিলন, সাদ্দাম হোসেন, বেলাল হোসেন বিপ্লব, সদস্য (প্রচারের দায়িত্বপ্রাপ্ত) শমসের ইসলাম, শামসুল আলম, হাবিব শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন বলেন, "দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আজ একজন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিতে পেরেছি আমরা পৌর স্বেচ্ছাসেবক দল। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আরও ৭ জন প্রতিবন্ধীকে পর্যায়ক্রমে হুইল চেয়ার দিতে পারবো।" তিনি জানান, এই মানবিক কাজ অব্যাহত থাকবে।