ডিসেম্বর ৮, ২০২৫, ১০:০৩ পিএম
দিনাজপুরের কাহারোল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে রোমেল বড়ুয়া যোগদান করেছেন।গত ৭ ডিসেম্বর (রোববার) তিনি কাহারোল থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এর আগে তিনি রংপুর জেলার পীরগাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। ওসি রোমেল বড়ুয়া চট্টগ্রাম বিভাগের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।
কাহারোল থানায় উপস্থিত হলে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন, এসআই হামিদুল ইসলাম, এসআই শামসুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, কাহারোল থানার পূর্বের অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বর্তমানে রংপুর বিভাগের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে কর্মরত রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন