সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে ‍‍`অদম্য নারী‍‍` স্বীকৃতি পেলেন বীরগঞ্জের শিক্ষক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৮:১৬ পিএম

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে ‍‍`অদম্য নারী‍‍` স্বীকৃতি পেলেন বীরগঞ্জের শিক্ষক

ছবি-দিনাজপুর টিভি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সম্মানজনক "অদম্য নারী সম্মাননা ২০২৫" প্রদান করা হয়েছে।

এ বছরের জেলা পর্যায়ে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অদম্য নারী ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেছেন বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া আখি।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদান, অব্যাহত পেশাগত নিষ্ঠা এবং কর্মক্ষেত্রে অনুকরণীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা অর্জন করেন।সুলতানা রাজিয়া আখি দীর্ঘদিন ধরে বীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। জাতীয়ভাবেও তিনি বিশেষ পরিচিতি লাভ করেছেন। তাঁর উল্লেখযোগ্য অর্জনগুলো হলো:

আইসিটি জেলা অ্যাম্বাসেডর (২০২২)

উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক (২০২২)

দেশ সেরা কনটেন্ট নির্মাতা (২০২৩)

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (২০২৪) ৩য় স্থান অর্জন।

সম্মাননা পেয়ে তিনি বলেন, "এই পুরস্কার আমাকে শুধু গর্বিত করেনি, বরং আরও দায়িত্বশীল করেছে। শিক্ষা ক্ষেত্রের প্রতি আমার ভালোবাসা ও শিক্ষার্থীদের জন্য অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন এটাই আমার সবচেয়ে বড় শক্তি। সামনে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।"তাঁর এই অর্জনে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।