এনামুল মবিন (সবুজ)
ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা ও বিশিষ্ট পল্লী চিকিৎসক মো. আইনুদ্দিন সরকার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির একটি সভায় তিনি কেন্দ্রীয় বিএনপির জাতীয়।
নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়ার হাতে ধানের শীষ ও ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন।দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার: মো. আইনুদ্দিন সরকার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ২নং আন্ধারমূহা ওয়ার্ড জামায়াতের দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি আব্দুলপুর ইউনিয়ন পেশাজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং উপজেলা পেশাজীবী পল্লী চিকিৎসক পরিষদের থানা সভাপতির দায়িত্বে ছিলেন।
২০০১ সালে জামায়াত 'ইসলামিক এইড' প্রতিষ্ঠা করলে তাকে থানা সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত তিনি এসব পদে আসীন ছিলেন।স্বেচ্ছায় দলবদল: বিএনপিতে যোগদান শেষে মো. আইনুদ্দিন সরকার জানান, তিনি ব্যক্তিগত ইচ্ছায় জামায়াতের সকল পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছেন।
চিরিরবন্দর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।বিজয় দিবসের সন্ধ্যায় এই দলবদল স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।